সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

খাগড়াছড়িতে শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান-শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট  উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের  উদ্যােগে  আইনশৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) খাগড়াছড়ি পুলিশ সুপার  কার্যালয় এর কনফারেন্স হল রুমে সুষ্ঠভাবে বড় দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনের লক্ষে জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপারকে একটি বাইবেল উপহারদেন। সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা নিয়ে খাগড়াছড়ি জেলার প্রতিটি গীর্জায়  শুভ বড়দিন অনুষ্ঠান ও থার্টি ফাস্ট নাইট সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সব সময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। আগত খ্রিস্টান সম্প্রদায়ের  মধ্য থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক সমস্যা শুনে পুলিশ সুপার তা সমাধানের প্রত্যয় ব্যক্ত করে। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিক আলম, ডিআইও-০১ মো.আনোয়ারুল হোসেন সহ জেলার  বিভিন্ন গির্জার পরিচালকগণ সহ বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছিলেন

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit