সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৯৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।

চলতি মাসের ৮ তারিখে তিন বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ফল জানবেন যেভাবে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন। 

মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এদিকে, অনিয়ম-জালিয়াতি এবং হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা নেওয়ায় ১ লাখ ৫৮ হাজার প্রার্থী অনুপস্থিত দাবি করে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কিছু প্রার্থী। তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিত আবেদন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit