বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সৌম্য কেন দলে, জানালেন হাথুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৪৪ রানে হেরে গেছে বাংলাদেশ। রবিবার (২৭ ডিসেম্বর) ডানেডিনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে নিউজিল্যান্ড। ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ২৪৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজে নতুন করে ডাক পেয়ে ব্যাট হাতে শুন্য রান করেন সৌম্য সরকার। ফিল্ডিংয়ে ক্যাচ মিস আর বল হাতে খরুচে স্পেল করে দলের বিপদটাই বাড়িয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডের আগে তাই আলোচনার কেন্দ্রে এই অলরাউন্ডার। আজ মঙ্গলবার নেলসনে গণমাধ্যমের মুখোমুখি হন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেও সৌম্য সরকারকে নিয়ে প্রশ্ন করা হয় টাইগারদের প্রধান এই কোচকে। 

সৌম্য সরকারের দলে থাকার ব্যাখ্যাও এদিন দিয়ে ফেলেছেন হাথুরু, ‘শেষ ম্যাচে সৌম্যের খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানি না। শুধু সর্বশেষ ম্যাচটা দেখেছি। আমি জানিনা সৌম্যের সমস্যা কি। ও ঘরোয়াতে রান করছিল। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’

সৌম্যকে মূলত সাকিব আল হাসানের ব্যাকআপ হিসেবেই দলে আনা হয়েছে সেটা স্পষ্ট হাথুরুর কথাতেই। টাইগারদের প্রধান এই কোচ বলেন, ‘সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।’ 

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit