শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মা‌টিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View
মো.জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মহান বিজয় দিবসের ৫২ বছর পূূতি উদযাপন উপলক্ষ্যে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
শ‌নিবার (১৬  ডি‌সেম্বর) দুপু‌রের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডে‌জী চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রা‌খেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বি‌শেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী ক‌মিশনার( ভু‌মি ) মো. মেজবাহ উ‌দ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর, ভাইস ‌চেয়ারম‌্যান আ‌নিসুজ্জামান ডা‌লিম,  সাবেক জেলা ডিপুটি মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার বীর মু‌ক্তি‌যোদ্ধা খ‌লিলুর রহমান, পৌর কমন্ডা বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল হা‌সেম, স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা কৃ‌ষি কর্মকর্তা সবুজ আলী। 
মু‌ক্তিযু‌দ্ধের স্মৃ‌তিচারণ ক‌রে বক্তারা  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, বীরাঙ্গনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। বিজ‌য়ের ৫২বছর প‌রেও দে‌শের বিরু‌দ্ধে ষড়যন্ত্র থে‌মে নাই উ‌ল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত ক‌রে উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ কর‌ার আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডে‌জি চক্রবর্তী। 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit