সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করবে  বিএনপি। শনিবার দুপুর ২টা পরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হওয়ার কথা রয়েছে। শেষ হবে মালিবাগ গিয়ে। এই র‌্যালিতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। 

এদিকে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে লাগানো হয়েছে মাইক। আর সমাবেশের জন্য পিকআপ ট্রাকের উপর তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। এদিকে বিজয় র‌্যালিকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit