মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে মানবিক সহায়তা বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মহান বিজয়রে ৫২ বছর পুর্তিতে পাহাড়ী জনপদের দু:স্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও মানিবক সহায়তা বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন পিএসসি উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌরসভা এলাকা ছাড়াও দুর্গম নাইক্যাপাড়া ও পরশুরামঘাট ক্যাম্প এলাকার দুই শতাধিক দু:স্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময়ে গৃহহীন দুইজনকে গৃহ নির্মাণের জন্য ৫০ হাজার টাকা মানিবক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসিএ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি ছাড়াও মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে দু:স্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে আছে। সেনাবাহিনীর এ কর্মতৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit