শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উদযাপন করেছে  উপজেলা প্রশাসন।মহান বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের স্বাধীনতা সোপানে  জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের স্বাধীনতা সোপানে প্রথমে  পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরে মুক্তিযোদ্ধা,মাটিরাঙ্গা সার্কেল,মাটিরাঙ্গা থানা, মাটিরাঙ্গা পৌরসভা, উপজেলা  আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,  মাটিরাঙ্গা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কোচ কাওয়াজে সালাম গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম   উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাহ উদ্দিন,মাটিরাঙ্গা থানা সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু জাফর মেহাম্মদ ছালেহ,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মোক্তিযেদ্ধা  মো.আবুল হাশেম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার ট্রাফিক ইন্সপেক্টর মো.জয়নাল আবেদী, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগেের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান, মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক,উপজেলা পরিসংখ্যান অফিসার মো.রুবাইয়েত হোসেন তামিম  সহ উপজেলার বিভিন্ন দপ্তরের  পদস্থ কর্মকর্তা -মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক,শিক্ষক, উপস্থিত ছিলেন।

 বিজয়ের ৫২ বছর পূর্তি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে  স্বাধীন হয় লাল-সবুজের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে এ বিজয়। লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুণ্ঠিত ইজ্জত ও শ্রেষ্ঠ সন্তানদের খুনের দামে পাওয়া এ স্বাধীনতা।উপজেলা প্রশাসনের উদ্যোগে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে শিশু কিশোরদের  ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit