শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ কর্মীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি লোগাং থেকে অপহৃত তিন ইউপিডিএফ কর্মী হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে  তিন দিন  উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) গভীর রাতে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত নিরাপত্তা বাহিনীর একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে  পানছড়ি উপজেলার  লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি সফিউল আজম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছি। অভিযানে সব বাহিনীর সদস্য ছিল। আমি অভিযানটা লিড করেছি। রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় লেগেছে দেড় ঘণ্টা। রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চলে। এ সময় পাহাড়ের ওপর একটি জুমঘর থেকে হাত এবং চোখ বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সুস্থ আছে ।

উল্লেখ্য, গত সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার অনিল পাড়া নামক গ্রামের একটি বাড়িতে ঢুকে সেখানে অবস্থানকরা ইউপিডিএফ প্রসীত গ্রুপের মূল ও অঙ্গ সংগঠনের ৭ জনের উপর ব্রাশফায়ার করে দূর্বৃত্তরা। এসময় চার জনকে হত্যার পর সন্ত্রাসীরা সেখান থেকে ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে উদ্বারকৃতদের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit