বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মাটিরাঙ্গায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও.. ডেজী চত্রুবর্তী। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে পাহাড়ের বয়স্ক মানুষগুলো। এ পরিস্থিতিতে ফুটপাতে থাকা দুঃস্থ, অসহায়,প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে  কম্বল জড়িয়ে উষ্ণতা ছড়িয়ে দিতে মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছুটছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

বৃহস্পতিবার (১৪ডিসেম্বর ) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটিরাঙ্গা পৌর শহরের এতিম খানায়, মুসলিমপাড়া,বাইল্যাছড়ি, রসুলপুর, বাজার এলাকায় অসহায় দু:স্থ সুবিধাবঞ্চিত  শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন ইউএনও.. ডেজী চত্রুবর্তী। 

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মাটিরাঙ্গা উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে  রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও ডেজী চত্রুবর্তী। 
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য  প্রচন্ড শীতে খাগড়াছড়ির জেলা প্রশাসকের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল প্রকৃত দুস্থ শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দিতেই রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে ছুটছেন তিনি।

ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী। এ সময় মাটিরাঙ্গা উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit