সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

খাগড়াছড়িতে প্রসীত গ্রুপের ৪ নেতা হত্যার ঘটনায় মামলা,লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতা io ঘটনায় মামলা হয়েছে।  লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতার লাশ ময়নাতদন্ত শেষে  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে নিহত ৪ জনের লাশ ১৯ ঘণ্টা পর মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে জানান পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি সফিউল আজম। তবে এ বিষয়ে মুখ খুলছেন না নিহতের স্বজনরা। উল্লেখ, সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাং এর অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা। এসময় সন্ত্রাসীরা আরো ৩ জনকে ধরে নিয়ে যায়। ইউপিডিএফ প্রসীত গ্রুপ এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করলেও ইউপিডিএফ গণতান্ত্রিক তা অস্বীকার করেছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ই্উপিডিএফ প্রসীত গ্রুপ। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট (প্রয়োজনে বয়কটের মেয়াদ বাড়ানো হতে পারে)। ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ও ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি জানান ইউপিডিএফের নেতারা। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আজম জানান  গুলিতে নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বুধবার পানছড়ি থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit