রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে জেলার শ্রেষ্ট মাটিরাঙ্গা উপজেলা নির্বাচিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “সবার জন্য প্রয়োজন ৪৫ দিনের মধ্যে জন্ম -মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা।জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলা।রবিবার (১০ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় জেলার জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যত্রুমে শ্রেষ্ট মাটিরাঙ্গা উপজেলা নির্বাচিত ও জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এর হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.জোনায়েদ কবির সোহাগ, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.নজরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী সহ জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।জন্ম নিবন্ধন কার্যত্রুমে মাটিরাঙ্গা উপজেলার সম্মাননা পেয়েছেন তবলছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান মো.আবুল কাশেম ও তাইন্দং ইউনিয়ন এর চেয়ারম্যান মো.পেয়ার আহম্মেদ মজুমদার সহ ইউপি সচিববৃন্দ ,গ্রাম পুলিশ সদস্য।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,এই অর্জন টিম মাটিরাঙ্গা এর সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সচিববৃন্দ, এবং গ্রাম পুলিশসহ যারা নাগরিকদের জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে নিরলস ভাবে কাজ করে মাটিরাঙ্গা উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও মান্যবর জেলা প্রশাসক স্যার এবং ডিডিএলজি স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী তিনি আরো বলেন আগামীতে আরো পরিচ্ছন্ন ও উন্নত সেবা প্রদানের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ এ উপজেলাকে আরো বড় সম্মানের জায়গায় নিয়ে যেতে চাই।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit