শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর কুড়িল, বাড্ডা, মালিবাগ, নিউমার্কেট, আজিমপুর, তেঁজগাও, মহাখালীসহ এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এসব এলাকায় বৃষ্টির মতো কুয়াশা পড়ছে।

ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান হচ্ছিল না। এ সময় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলতে দেখা গেছে। বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোনো কিছু।

এ ছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।

এর আগে আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে আরও কিছুটা কমতে থাকবে তাপমাত্রা। এর পর ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit