শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৩২ লাখ টাকার বিদেশী সিগারেট সহ মিনি ট্রাক জব্দ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ৩২ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ করেছে থানা পুলিশ।শনিবার (৯ডিসেম্বর)সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) দিক নির্দেশনায় খাগড়িছড়ি সদর থানার চৌকস পুলিশ টিমের বিশেষ অভিযানে খাগড়াছড়ি থানাধীন ০৭নং পৌর ওয়ার্ডস্থ জামতলী নামক পাকা রাস্তার উপর বদ অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আনয়নকৃত বিদেশী ব্রান্ডের ১হাজার ৬শ’ কার্টুন বিদেশী সিগারেট সহ একটি নীল রংয়ের মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানান ১৪টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত কমলা রংয়ের প্যাকেটের উপর লিখা ORIS MANGO MINT PULSE ৬৭০ কার্টুন বিদেশী সিগারেট এবং সিলভার রংয়ের প্যাকেটের উপর লিখা ORIS ৫৫০ কার্টুন বিদেশী সিগারেট, মোট-(৬৭০+৫৫০)= ১২২০ কার্টুন বিদেশী সিগারেট, খ) ০৪ টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত লাল রংয়ের প্যাকেটের উপর লিখা Mond strawberry ২৩০ কার্টুন বিদেশী সিগারেট এবং সবুজ রংয়ের প্যাকেটের উপর লিখা Mond green apple ১৫০ কার্টুন বিদেশী সিগারেট, মোট-(২৩০+১৫০)=৩৮০ কার্টুন বিদেশী সিগারেট সর্বমোট ১,৬০০ কার্টুন বিদেশী সিগারেট, যার মূল্য-৩২,০০,০০০/-(বত্রিশ লক্ষ) টাকা, গ) একটি নীল রংয়ের মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ন-১৮-৭৫৮২  জব্দ করা হয়। 

 

উল্লেখ্য যে অজ্ঞাতনামা চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে  পালিয়ে যায়। বর্ণিত ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অজ্ঞাতনামা চোরাকারবারীদের গ্রেফতারে অভিযান চলমান।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit