সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষে লিভারপুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : যখনই দশজনের দলে পরিণত হলো ক্রিস্টাল প্যালেস, তখন থেকেই তাদের আরও চেপে ধরে লিভারপুল। শুধু তা-ই নয়, পিছিয়ে পড়েও প্যালেসের মাঠ থেকে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল ইয়ুর্গেন ক্লপের দল। অবশ্য ঘণ্টাখানেক পর শুরু হওয়া অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে আর্সেনাল জিতলে শীর্ষস্থান হারাতে হবে অলরেডদের।

সেলহর্স্ট পার্কে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি লিভারপুল। বিরতির পর এসে ধাক্কা খায় তারা। ৫৫ মিনিটে জেন ফিলিপি মাতেতাকে বক্সের ভেতর ফাউল করেন ডিফেন্ডার জে. কোয়ানসাহ। পেনাল্টি পায় প্যালেস। সেই সুযোগের সদ্ব্যবহার করেন মাতেতা।  

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। ৭৫ মিনিটে জর্ডান আয়েউ লাল কার্ড দেখলে দশজনে দলে পরিণত হয় প্যালেস। ঠিক এর পরের মিনিটেই অলরেডদের সমতায় ফেরান মোহামেদ সালাহ। লিভারপুলের জার্সিতে এটি তার ২০০তম গোল এবং প্রিমিয়ার লিগে ১৫০তম।

জয়সূচক গোলটিতেও অবদান আছে সালাহর। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার পাস থেকেই বাঁকানো শটে দারুণ এক গোল করেন হার্ভে এলিয়ট। এরপর ব্যবধান বাড়িয়েছিলেন লুইস দিয়াস। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই। রেফারির শেষ বাঁশি বাজার আগে লিভারপুল কাঁপিয়ে দেয় প্যালেস। ফ্রি কিক থেকে হোয়াকিম অ্যান্ডারসনের হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন আলিসন বেকার। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি লিভারপুল গোলরক্ষক।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল ‍

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit