শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুললেন নিউজিল্যান্ড অধিনায়ক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টে হোম কন্ডিশনের সুবিধা নিতে নিজেদের পছন্দের উইকেট তৈরি করেও জিততে পারেনি স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা টেস্টের প্রথম দিনে ‍বুধবার পুরো তিন সেশন খেলা হলেও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে বল মাঠেই গড়ায়নি। শুক্রবার তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৩৩ ওভার। শনিবার চতুর্থ দিনে লাঞ্চের ঠিক আগে ১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 

বৃষ্টি বৃঘ্নিত ঢাকা টেস্টে দুই দল মিলে খেলেছে মাত্র ১৭৮.১ ওভার। টেস্ট ক্রিকেটে গত ১০০ বছরের ইতিহাসে ন্যূনতম ৩৬ উইকেট পড়েছে, এমন ম্যাচগুলোর মধ্যে বলের হিসাবে এই ম্যাচ তৃতীয় সংক্ষিপ্ততম। ৩৬ উইকেটের মধ্যে মাত্র ৫টি উইকেট পেয়েছেন পেসাররা। মিরপুর টেস্টে নিউজিল্যান্ড জয় পেলেও উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির অধিনায়ক টিম সাউদি। 

শনিবার বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি বলেন, ‘হয়তো আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্যের যে ব্যাপারটা, সেখানে বোলারদের পক্ষেই পাল্লা ভারী ছিল। পুরো ম্যাচে খেলা হয়েছে ১৭৮.১ ওভার, এতেই বিষয়টি পরিষ্কার হয়। সেদিক থেকে আমাদের জন্য এই জয়টা তৃপ্তির।’

সাউদি আরও বলেন, ‘অবশ্যই উইকেট কঠিন ছিল। রান করা খুবই কঠিন ছিল। ওই ছোট ছোট জুটিগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। কন্ডিশনে ভারসাম্য থাকলে ওই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো চোখে পড়ে না। আমাদের এখানে লড়াই করা, টিকে থাকাটা বেশ সন্তোষজনক ছিল।’মিরপুর টেস্টে ১ম ও ২য় ইনিংসে বাংলাদেশ ৬৬.২ ওভারে ১৭২ আর ৩৫ ওভারে ১৪৪ রান করে। নিউজিল্যান্ড ১ম ও ২য় ইনিংসে ৩৭.১ ওভারে ১৮০ আর ৩৯.৪ ওভারে ১৩৯/৬ রান করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। 

দলের জয়ের পর সাউদি বলেন, ‘কঠিন উইকেটে আমাদের ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলেছে। অবশ্যই গ্লেন ফিলিপস, পুরো ম্যাচেই সে দারুণ ছিল। প্রথম ইনিংসে তার ব্যাটিং আমাদের ম্যাচে টিকিয়ে রেখেছে। স্পিন বোলার হিসেবে সে নতুন, তবু ম্যাচে তার বোলিং প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, আমরা যেমন রান করতে চেয়েছিলাম, তা পারিনি। কিন্তু এখানে ২০-৩০ রানের জুটিই অনেক বড় হয়ে যায়। আর এজাজ এই স্পিন–সহায়ক উইকেটে ভালো করেছে, ৬ উইকেট নিয়েছে।’

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit