শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

প্রতি মাসে জ্বালানির দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : পুঁজি খুব একটা বড় ছিল না। কিন্তু তারপরও দাপুটে জয় নিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৬১ রানে হারিয়েছে যুবা টাইগাররা। দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ওপেনিং জুটিতে দারুণ শুরুর পর বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল।

কিন্তু তা ভাঙার পর আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। তিন বল বাকি থাকতে ২২৮ রানে গুটিয়ে যায় যুবারা। ১০২ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেছেন আশিকুর রহমান শিবলী। এছাড়া ৪২ রান আসে আরেক ওপেনার মাহফুজুল আলমের ব্যাট থেকে। ৬ উইকেট শিকার আমিরাতের ধ্রুব পারাশারের।

জবাব দিতে নেমে মাহফুজুর রহমান রাব্বী ও পারভেজ রহমান জীবনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানেই। সর্বোচ্চ ৩০ রান আসে নয়ে নামা হার্দিক পাইয়ের ব্যাট থেকে। অধিনায়ক মাহফুজ ও পারভেজ দুজনেরই শিকার চারটি করে উইকেট। এছাড়া একটি করে শিকার ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের। নিজেদের পরের ম্যাচে আগামী ১১ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit