শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন: জেলেনস্কির স্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা না দিলে ইউক্রেনীয়দের মরণ দশা হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী, এই শঙ্কা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

ওলেনা আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন-মরণের প্রশ্ন। প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট।

বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধীতায় ইউক্রেনের জন্য এ বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে। এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit