শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হামাসের হামলায় গাজায় ইসরায়েলি সেনা হতাহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গণমাধ্যমের খবরই বলছে, প্রতিদিন হামাসের হামলায় গাজা উপত্যকায় কয়েক জন ইসরাইলি সেনা প্রাণ হারাচ্ছে। ইসরায়েলি সরকারি হিসেব মতেই হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চারশ’ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। হামাসের দাবি অনুযায়ী, এই সংখ্যা আরো অনেক বেশি।

এবার ইসরাইলের শীর্ষ দুই সেনা কর্মকর্তা গাজায় হামাসের আক্রমণে প্রাণ হারিয়েছেন। ফার্স্ট সার্জেন্ট কোবি ডাভিশ ও একই পদের ইয়াল বেরকোভিচ নামের দুই ইসরায়েলি কর্মকর্তাকে ঘায়েল করেছে হামাস। 

হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের জিম্মি মুক্তির চেষ্টাকেও রুখে দিয়েছে। ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযান আটকে দেওয়া হামাসের দাবি, এসময় বেশ কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সেই সাথে তাদের হাতে জিম্মি থাকা এক ইসরাইলি জিম্মিও নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের হাতে জিম্মি থাকা সেনাদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিসাব মতে, এখনো হামাসের হাতে ১৩৮ ইসরায়েলি নাগরকি জিম্মি রয়েছে। হামাসের দাবি, এরা সবাই বিভিন্ন বাহিনীর সদস্য। যুদ্ধবিরতির সময় হামাস ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মুক্তি দিলেও কোনো সেনা সদস্যকে মুক্তি দেয়নি। হামাসের এই হামলায় নাস্তানাবুদ হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনারা কোনো বিবৃতি দেয়নি। 

এক বিবৃতিতে টেলিগ্রামে হামাসের কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা দেখতে পায় চোরা পথে ইসরায়েলি সেনারা জিম্মিদের উদ্ধার করার চেষ্টা করছে। আর সেসময় ইসরায়েলি সেনাদের ওপর হামলে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়। আহত হয়েছে আরো অনেকে। তবে কোথায় কোন সময় এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি হামাস। কাসাম ব্রিগেড আরো জানিয়েছে, এসময় সা’র বারুচ নামে জিম্মি দশায় থাকা এক ২৫ বছর বয়সী ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৭ অক্টোবর হামলার সময় বারুচকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল হামাস যোদ্ধারা।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit