রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগাড়ছড়ির ছয় থানার ওসি বদলি

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে  সারাদেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বদলি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খাগড়াছড়ির ছয় অফিসার ইনচার্জকে (ওসি) বিভিন্ন থানায় বদলী/ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলঅশে পুলিশের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম-বার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, খাগাড়ছড়ির দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীকে পাশের জেলা রাঙ্গামাটির কোতয়ালী থানার ওসি, মানিকছড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিমকে রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ওসি, মহালছড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান খান-কে রাঙ্গামাটির সাজেক থানার ওসি,
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ-কে রাঙ্গামাটির লংগদু থানার ওসি, লক্ষীছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মিনহাজ মাহমুদ ভুইয়াকে রাঙ্গামাটির বরকল থানার ওসি ও গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র কর-কে রাঙ্গামাটির কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী করা হয়েছে। 

একই প্রজ্ঞাপনে রাঙ্গামাটির কোতয়ালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন-তে গুইমারা থানার ওসি, রাঙ্গামাটির সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক-কে দীঘিনালা থানার ওসি, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আজমকে পানছড়ি থানার ওসি, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল উদ্দিনকে মানিকছড়ি থানার ওসি, রাজস্থলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসাইনকে লক্ষীছড়ি থানার ওসি ও বরকল থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিনকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী  করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit