সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগাড়ছড়ির তিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১২ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ধারাবাহিক বদলির অংশ হিসেবে  সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার খাগড়াছড়ির তিন ইউএনওকে দেশের বিভিন্ন উপজেলায় বদলী/স্ব-পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ডিসেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, খাগাড়ছড়ির মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধূরীকে রাঙ্গামাটির কাউখালী, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলী করা হয়েছে।  রাঙ্গামাটির কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়াকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদকে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। 

এর আগে গেল ৪ ডিসেম্বর অপর এক প্রজ্ঞাপনে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজকে   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে লক্ষীপুরের রায়পুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনজন দাশকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit