শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মৈত্রী দিবসে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : ‘মৈত্রী দিবস’ ২০২৩ উপলক্ষে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মিত্র বাহিনীর শহিদদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ফজলে (আলী ) এলাহী, নির্বাহী চেয়ারম্যান সাংবাদিক বাসুদেব ধর, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অধ্যাপক সাদিয়া শারমিন চৌধুরী, দপ্তর সম্পাদক যোগাচার্য ড. শংকর তালুকদার, সাংবাদিক রফিকুল ইসলাম, অনি সামদানী চৌধুরী, সাদেক আহমেদ, নজরুল ইসলাম, সাংবাদিক শেখ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিসংগ্রামের ইতিহাসে এক মাইলফলক। এইদিন বাংলাদেশকে দুই বন্ধুপ্রতীম দেশ ভারত ও ভূটান স্বীকৃতি দেয়। যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্ব বহন করে। এ স্বীকৃতির ফলে মুক্তিযুদ্ধের গতি আরও বেগবান হয়। রণযুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পরাজিত হতে থাকে পাকিস্তান। এই স্মৃতিকে ধরে রাখতেই ৬ ডিসেম্বর ২০২১ বাংলাদেশ স্বীকৃতির সুবর্ণ জয়ন্তী ‘মৈত্রী দিবস’ উদযাপন করছে দুদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit