রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ২ জন ও ঢাকার বাইরে ৩ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৪৫ জন ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৯১১ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৬৩৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯৪৭ জন ও ঢাকার বাইরে ৬৯২ জন।   

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ৮২৫ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৯২৬ জন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮৬ জন।  এর মধ্যে ঢাকা সিটির ১৫৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৩২ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit