বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

খাগড়াছড়িতে দিনব্যাপি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন এর আয়োজনে  খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মাদ ছাবের।
এসময় খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ,খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সনজিব ত্রিপুরা, দিঘীনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তন্ময় তালুকদার.  মহালছড়ি উপজেলা  স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ধনিষ্ঠা চাকমা, রামগড় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজ্জামেল হক,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত,সহ জেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মাদ ছাবের বলেন, “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” এর মাধ্যমে সুস্থ ও সবল জাতি গড়ে তোলার সরকারের যে লক্ষ্য তাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ন। খাগড়াছড়ি জেলার  সকল শিশুকে ভিটামিন  এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit