বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

খাগড়াছড়িতে দুই ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে  ইট ভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে  দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপর পর্যন্ত খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন এর  মেসার্স এবিসি ইটভাটার মালিক মো. লাতু এবং আরশি ইটভাটার মালিক মো. হারুন মিয়ার ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন ।
মো. এরফান উদ্দিন বলেন,খাগড়াছড়ি জেলা সদরের দুইটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ২টি ইটভাটার  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে, মোট এক লাখ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ২টি ইটভাটার জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় খাগড়াছড়ি সদর রেঞ্জকর্মকর্তা মো.মোশারফ হোসেন ,পুলিশ,আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান  জানান, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে দুই ইটভাটাকে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬  ধারায় জরিমানা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit