সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা-১৯ আসনে ১৩জনের মধ্যে ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে ১৩জন প্রার্থীর মধ্যে ৭জনের বৈধ ও ৬জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলো, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ নুরুল আমীন, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহবুবুল হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ।
অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ জুলহাস, জাতীয় পার্টির ২জন আবুল কালাম আজাদ ও মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আইরিন পারভীন এবং বিএনএমের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মেম্বার।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit