শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ সৈন্যরা ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ স্থানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।

শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘আমাদের সেনারা দক্ষতার সাথে ও পরিকল্পিতভাবে কাজ করছে। আরও সুবিধাজনক অবস্থান দখল করছে এবং সব দিকের অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।’

ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থানগুলো ২০২৩ সালে কেবলমাত্র স্থানান্তরিত হলেও লড়াই তীব্র লড়াই এখনো চলছেই। সর্বশেষ প্রধান ফ্ল্যাশপয়েন্ট শিল্প শহর আভদিভকা প্রায়ই ঘেরাও করে রেখেছে। ইউক্রেন বলেছে তারা হামলা থেকে শহরটিকে রক্ষা করেছে। 

রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের সাথে এক ব্রিফিংয়ে শোইগু বলেছেন, ‘তাদের লোকেরা ‘কার্যকর ও দৃঢ়ভাবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর হামলা চালিয়ে ক্ষতি সাধন করছে। তাদের যুদ্ধের ক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।’

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমোভের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে অন্যান্য আঞ্চল দখল নিতে পারেনি।

মস্কোর পীড়াপীড়ি সত্ত্বেও এর বাহিনী অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক ডিক্রি জারি করে বলেছেন, সৈন্য সংখ্যা ১৫ শতাংশ বাড়ানো হবে।

সূত্র : এএফপি ও ব্যারনস

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit