শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

নাশকতার জন্য ৮ সন্ত্রাসী টিম গঠন করেছে বিএনপি: ডিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণে আটটি সন্ত্রাসী টিম গঠন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এসব টিমের কাজ হলো ঝটিকা মিছিল, ভাঙচুর করা, যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটানো। এসব ঘটনার ভিডিও ধারণ করে ঊর্ধ্বতন নেতাদের পৌঁছে দেওয়া এবং তাদের নির্দেশে অন্য যে কোনো ধ্বংসাত্মক কাজ করা। এ টিমের নেতাদের তত্ত্বাবধানে দিনমজুর ভাড়া করে রাজধানীতে নাশকতা চালানো হচ্ছে। 

হারুন অর রশীদ বলেন, ২৯ অক্টোবরে গুলিস্তান থেকে সদরঘাট যাওয়ার পথে তাঁতীবাজার মোড় এলাকায় বিহঙ্গ পরিবহণের একটি বাসে আগুন লাগানোর ঘটনায় রাজিব হোসেন বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তার দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে সিসিটিভি ফুটেজ, গঠিত টিমের তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগ ৩০ নভেম্বর হাজি পারভেজ নামে ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সচিব মাহফুজুর রহমানকে গ্রেফতার করে। তারা বর্তমানে চার দিনের রিমান্ডে আছেন। দুই নেতা তাদের অপকর্মের কথা অকপটে স্বীকার করেছেন বলে দাবি করেন হারুন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit