শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান।

মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশন বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট ৩৬৫-এর ব্রাউজার এক্সটেনশন সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। বিনামূল্যে ব্যবহারযোগ্য এক্সটেনশনটি মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলোয় ব্যবহার করা যেত। এ এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন চালাতে পারত।

মাইক্রোসফটের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারির পর থেকে এক্সটেনশনটি আর কাজ করবে না। বর্তমানে ক্রোমে মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশনটির ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখের অধিক। মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশনটির ব্যবহারকারী ৪০ লাখেরও বেশি।

নির্ধারিত সময়ের পর থেকে এক্সটেনশনটি আর সিকিউরিটি আপডেট, অন্যান্য আপডেট, টেকনিক্যাল সাপোর্ট পাবে না। যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আরও জানায়, এক্সটেনশনটি এজ ও ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। এখন থেকে এজ ব্রাউজার ব্যবহারকারীরা সাইডবার থেকে সরাসরি মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit