সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

সাদা বলে বিশ্রামে রোহিত-কোহলি, খেলবেন টেস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে জন্য তিন ফরম্যাটেরই দল ঘোষণা করেছে ভারত। সফরটি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এরপর যথাক্রমে ওয়ানডে ও টেস্ট। তবে তিন ম্যাচে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম চেয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে টেস্ট সিরিজ খেলবেন তারা।

বিশ্বকাপ ফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেই দলে আগে থেকেই রাখা হয়নি কোহলি-রোহিতকে। এবার দক্ষিণ আফ্রিকার সফরেও সাদা বলের সিরিজে না বলে দিয়েছেন তারা। নিয়মিত অধিনায়ক রোহিত না থাকায় ওয়ানডেতে লোকেশ রাহুল ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে।

এদিকে টেস্ট দলে জায়গা মেলেনি দুই অভিজ্ঞ আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার। আগামী ১০ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ ডিসেম্বর। ওয়ানডে সিরিজটি হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বরে। এরপর ২৬ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট ও ০৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা।

ওয়ানডে স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাটিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, সাঞ্জু স্যামসন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আরশদীপ সিংহ, দীপক চাহার।

টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, মোহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit