শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের চারটি আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এমপি, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময় এমপি, বাগেরহাট-৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং বাগেরহাট-৪ আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বুধবার বিকেল চারটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেনের কাছে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

এসময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, তালুকদার আব্দুল বাকীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে শেখ হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে ভোটাররা স্বতস্ফুর্তভাবে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিবেন। বাগেরহাটের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। এছাড়া এদিন বাগেরহাট-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে ন্যাশনাল পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ লোকমান সাইফি ও বাগেরহাট-৩ আসনে মানুয়েল সরকার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে বাগেরহাটের-৪টি আসনে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit