শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন মমতাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২২২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার রেহেনা আকতারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মী নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। 

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমাদান শেষে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, ভোটের মাঠে ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে।  

মনোনয়নপত্র জমাদানের সময় মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সিংগাইর পৌরসভার মেয়র আবু মোহাম্মদ নাঈম, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit