শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

ফের যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২০৯ Time View

ডেস্কনিউজঃ চলমান যুদ্ধবিরতি শেষে গাজায় ফের যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ বিবৃতি দেন তিনি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বারবার একটি প্রশ্ন শুনে আসছি। যুদ্ধবিরতি শেষে কি ইসরাইল আবার যুদ্ধ শুরু করবে? আমি তাদের দ্ব্যর্থহীন উত্তর দিয়েছি, হাঁ, ইসরাইল পুনরায় যুদ্ধ শুরু করবে।

তিনি আরো বলেন, যুদ্ধের শুরু থেকে আমি তিনটি লক্ষ্য স্থির করেছি- হামাসকে নির্মূল করা, আমাদের সকল বন্দীদের মুক্ত করা এবং গাজা যেন আর কখনো ইসরাইলের জন্য হুমকি না হতে পারে, সেটি নিশ্চিত করা। আমাদের এই তিন লক্ষ্য এখনো পূর্ণ হয়নি। তাই পুনরায় যুদ্ধ শুরু করা হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমাদের একটি বড় কৃতিত্ব অর্জিত হয়েছে। আমরা কয়েক ডজন বন্দীদের মুক্ত করতে পেরেছি। এক সপ্তাহ আগে এটিকে কাল্পনিক মনে হতো। কিন্তু আমরা এটি অর্জন করেছি। কিন্তু গত কয়েক দিন ধরে একটা প্রশ্ন শুনছি, আমাদের বন্দীদের ফিরিয়ে আনার এই পর্যায় শেষ হয়ে গেলে ইসরাইল কি আবার যুদ্ধে ফিরবে? তখন আমার দ্বিধাহীন উত্তর ছিল হ্যাঁ।

তিনি আরো বলেন, আমাদের লড়াই থেকে ফেরার কোনো পরিকল্পনা নেই। এই লক্ষ্য অর্জনের জন্য পুরো মন্ত্রিসভা আমাদের সাথে রয়েছে। সংহতি জানিয়েছে সকল সৈন্য ও জনগণ।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২৩/ রাত ৯.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit