রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম

 নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা  দেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। এসময় নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা দিবে এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্গন হবে বলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit