সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্কনিউজঃ দেশের বাজার স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়েছে। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা (প্রতি ভরি)। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এত দাম হয়নি। এর আগে সোনার রেকর্ড দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

বুধবার (২৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হবে। স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে দাম বাড়িয়ে গত ২৬ নভেম্বর সবশেষ স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ১ লাখ ৩ হাজার ২২৬ টাকায়, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকায় ও সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয় ৭৩ হাজার ৭১৮ টাকায়।

তারও আগে ১৮ নভেম্বর স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা ১৯ নভেম্বর থেকে কার্যকর হয়। ওই সময় ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৭২ হাজার ৫৫০ টাকা।

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২৩/ রাত ৮.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit