বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

জামিনে মুক্ত বিএনপি নেতা শাহজাহান ওমর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম। বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় জামিন পান তিনি। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেয়। এরপর কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

এর আগে ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক নিউমার্কেট থানায় একটি মামলা করেন। মামলার আসামি হিসেবে ৪ নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

কিউএনবি/বিপুল/২৯.১১.২০২৩/ রাত ৮.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit