শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

শীতে কুসুম গরম পানিতে গোসলের উপকারিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View

স্বাস্থ্য ডেস্ক : শীতকালে গোসলভীতি দূর করতে পারে হট শাওয়ার বা গরম পানিতে গোসল। এটি শুধু আরামদায়ক নয়, উপকারীও। এ কুসুম গরম পানি কেবল ঠাণ্ডার হাত থেকেই রেহাই দেয় না, এর রয়েছে বেশ কিছু উপকারিতাও।

কুসুম গরম পানিতে গোসলের উপকার

১. কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের তপমাত্রা বাড়ে। পেশিগুলোও আরাম অনুভব করে। শারীরিক ও মানসিক শান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফলে যারা অনিদ্রায় ভোগেন তাদের কুসুম গরম পানি গোসল করা উচিত।

২. ডায়াবেটিস রোগী কুসুম গরম পানিতে গোসল করলে রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এর ফলে ওজন কমে।

৩. সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি থাকলেও কুসুম গরম পানিতে গোসল করা উচিত। নিঃশ্বাসে সমস্যা হলেও কুসুম গরম পানিতে গোসল উপকারে আসে।

৪. কুসুম গরম পানিতে গোসল করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। যাদের মাথাব্যথা আছে এর ফলে তাদের এ যন্ত্রণার উপশম হয়।

৫. উচ্চ-রক্তচাপের সমস্যা থাকলেও কুসুম গরম পানিতে গোসল উপকারি। এর ফলে স্ট্রেসমুক্ত হওয়া যায়। শরীর ফিট থাকে।

৬. বাতের ব্যথা থেকে রেহাই পেতেও কুসুম গরম পানিতে গোসল করতে পারেন।

৭. নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করলে মস্তিষ্ক শান্ত থাকে। এটি বুদ্ধি বাড়াতেও সাহায্য করে। এছাড়া ত্বক সুস্থ রাখতেও কুসুম  গরম পানিতে গোসল করা উচিত। এর ফলে ত্বক থেকে মরা কোষ বেরিয়ে যায়।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit