মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে নৌকার মাঝি কুজেন্দ্র লাল ত্রিপুরা হ্যাট্রিক

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী অপর নয় প্রার্থীকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে হ্যাট্টিক করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। রোববার (২৬ নভেম্বর) বিকেলের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের।

এতে পার্বত্য খাগড়াছড়ির সংসদীয় আসনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিমন্ত্রীয় পদমর্যাদায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে টানা তৃতীয়বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ২২ হাজার ৩০৫ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৬৫০ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ৬৫০। উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit