মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যদের  কল্যাণে পুলিশ সুপার  সর্বদা বদ্ধ পরিকর। এই লক্ষ্য অর্জনে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে সকল অফিসার ও ফোর্স এর সাথে বিশেষ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২৫ নভেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে  খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা  সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। 
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সের মেসের খাবার, আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রাদন করেন। তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্তকতার সহিত দায়িত্ব পালনে গুরুত্বপুর্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

নভেম্বর মাসে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ জন পুলিশ অফিসারকে অভিন্ন মানদন্ডের আলোকে অত্র জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন  রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন- মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম,  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন- মানিকছড়ি থানার এসআই সমুন কান্তি দে,শ্রেষ্ঠ এএসআই-নির্বাচিত হয়েছেন- মাটিরাঙ্গা থানার  এএসআই মোঃ কামরুল আরেফিন চৌধুরী,কে নভেম্বর  মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এছাড়াও বিভিন্ন প্রশংসনীয় কাজের জন্য থানা ভিত্তিক আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত ০৯ টি বিশেষ পুরষ্কার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সংশ্লিষ্ঠ অফিসারদের মধ্যে বিতরণ করেন এবং তাদেরকে কর্মোদীপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কল্যাণ সভা পরবর্তীতে সম্প্রতি পিআরএলগামী খাগড়াছড়ি জেলা পুলিশের ১৬ জন পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের ক্রেস্ট প্রদান করেন খগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মুক্তাধর বিপিএম (বার)। 

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৫/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit