বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

দীঘিনালা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ একজন গ্রেপ্তার,মোটরসাইকেল জব্দ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা  পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মো. রফিকুল ইসলাম @ বাবু (২৩)নামের এক  আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গাঁজা পরিবহণকৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (২৫নভেম্বর)রাত পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় বর্তমান পরিস্থিতিতে অত্র জেলার সামাজিক, আর্থিক  জীবন যাত্রা স্বভাবিক রাখার লক্ষ্যে এবং আইন শৃঙ্খলা পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় দীঘিনালা থানার উপ-পরিদর্শক(এসআই নিঃ) মোঃ নজরুল ইসলাম  অফিসার ফোর্সসহ দীঘিনালা থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন ০১নং মেরুং ইউপির কাউন্সিল টু জালবান্দা ইটের সলিং সড়কের ছোট মেরুং  ০৪নং কলোনী জামে মসজিদের পূর্ব পার্শ্বে রাস্তার উপর মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় আসামি মো. রফিকুল ইসলাম @ বাবু (২৩)কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামী হলেন-মোঃ রফিকুল ইসলাম @ বাবু (২৩) জেলার  দীঘিনালা উপজেলার বেতছড়ি,পশ্চিম পাড়া,এলাকার বাসিন্দা মো. সামছুল হক এর ছেলে।দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামী যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৫/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit