শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পায়ুপথের রোগে পেটের সমস্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

স্বাস্থ্য ডেস্ক : মিসেস আলেয়া (ছদ্ম নাম) পেটের সমস্যায় ভুগছেন ৮ বছর ধরে।  অনেক কিছুই খেতে পারেন না। খেলে মল কঠিন হয়ে যায়- এ জন্য মাংস, ইলিশ মাছ ছেড়েছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন। গ্যাস্ট্রএন্টারলজি বিশেষজ্ঞ বলেছেন রোগটির নাম আইবিএস। এই রোগ তার ভালো হবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। ওষুধ খেতে হবে আর শাক, কাঁচা ফল, দুধ বা দুধজাতীয় খাবার খেতে পারবেন না। কোষ্ঠ একদম পরিষ্কার হয় না। মলত্যাগের সমস্যার জন্য অবশেষে তিনি কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হলেন। পরীক্ষা করে দেখলেন পায়ুপথ সরু হয়ে গেছে। কোলোরেক্টাল সার্জন পরীক্ষা-নিরীক্ষা করে মিসেস আলেয়াকে জানালেন, তার পেটের সব সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক আইবিএস যাই বলুন এর মূলে পায়ুপথ। এতে সমস্যার কারণে মল ক্লিয়ার হয় না। ফলে সেটা জমে অন্ত্রের অর্থাৎ খাবারের যে পথ সেটির মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে, ফলে কোনো কিছু হজম হয় না। এ জন্যই একেকবার একেক ধরনের টয়লেট হচ্ছে। তাই তার পায়ুপথের অপারেশন করতে হবে। এতে তার পায়ুপথের এবং পেটের সমস্যা দুটোই ভালো হবে। এক পর্যায়ে অপারেশন করতে রাজি হলেন এবং অপারেশন করলেন। ক্রমান্বয়ে তার মলত্যাগ স্বাভাবিক হলো, পেটের সমস্যাও ভালো হতে লাগল। যাদের এরূপ পেটের সমস্যা আছে হতাশার কিছু নেই।  হয়তো মলদ্বারের সমস্যায় এরূপ হচ্ছে। মলদ্বারের রোগের চিকিৎসা করলে বর্তমানে রোগী ভালো হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

লেখক: কোলোরেক্টাল সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit