বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

খাগড়াছড়িতে পুলিশ সুপার মুক্তা ধর এর সহযোগিতায়  অবরোধে জনজীবন স্বাভাবিক 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর সমর্থনে  অবরোধের শুরু থেকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক সহযোগিতায়  ঢাকা-চট্রগ্রাম সহ খাগড়াছড়ি জেলার  বিভিন্ন সড়কে যানচলাচল ও জনজীবন  স্বাভাবিক রয়েছে।অবরোধকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করতে সতর্ক ও কঠোর অবস্থানে  মাঠে তৎপর রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি,আনসার বাহিনী।বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  অবরোধকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার মোকাবেলা করতে ভোর থেকে খাগড়াছড়ি-ঢাকা-চট্রগ্রাম সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। দূর পাল্লার যান বাহন চলাচল করেছে।

 

খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল ছোট হওয়াতে পর্যাপ্ত পরিমান যানবাহন রাখা যায়না। অবরোধের কারণে গাড়িগুলো শহরের রাস্তার দু’পাশে এলোমেলো অবস্থা থাকার কারণে একদিকে রাস্তায় যানজোট সৃষ্টি অন্যদিকে যেকোনো মুহূর্তে অবরোধ সমর্থকদের পিকেটিং এর কারনে যানবাহন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাড়িগুলি নিরাপদ স্থানে রাখার জন্য খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর সার্বিক দিক নিদের্শনায় বাস মালিক সমিতি,ও জেলা ট্রাফিক পুলিশের  সহযোগিতায় খাগড়াছড়ি বিসিক শিল্পনগরীর খালি জায়গায় গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে করে রাস্তা কোন যানজোট সৃষ্টি হবে না। অন্যদিকে শহরের রাস্তার নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। 

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ি সর্তকতার সাথে কাজ করছে জেলা পুলিশ। সব ধরনের চিন্তা মাথায় রেখে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা যেন ব্যাঘাত না ঘটে সে লক্ষ নিয়ে পুলিশের সকল ইউনিট কাজ করছে।  অবরোধে যেকোন ধরনের নাশকতা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।ভোর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে।ঢাকা থেকে ছেড়ে আসা নাইটকোচ গাড়ি পুলিশের পাহারায় খাগড়াছড়ি নিরাপদ পৌঁছানো হয়েছে।তিনি আরও বলেন, সড়কের সব পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কারো জানমালের কোনো ক্ষতি না হয়। সব মিলিয়ে খাগড়াছড়ি অবরোধের কোন প্রভাব পড়েনি। জনজীবন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit