বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

খাগড়াছড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানে সাড়ে ২৮লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ, গ্রেপ্তার দুই।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা সাড়ে ২৮লাখ টাকার সিগারেট ভারতীয় সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত ট্রাক চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-৩২০০)।

বৃহস্পতিবার (২৩নভেম্বর) সকালের দিকে  খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ  ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট চট্টগ্রাম শহরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন চেঙ্গি স্কয়ার সংলগ্ন পার্বতী কুলিং কর্ণার এন্ড কনফেকশনারি দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহ মূলে  চট্টমেট্রো-শ ১১-৩২০০, ড্রাম ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে উক্ত গাড়ি থেকে সর্বমোট ১ হাজার ৯শ,  কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। 

খাগড়াছড়ি জেলা পুলিশ সূত্রে জানাগেছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ১ হাজার ৯শ,  কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট এর বিষয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন কাগজপত্র দেখাতে  পারেনি। অবৈধ ১ হাজার ৯শ,  কার্টুন ORIS SILVE ব্র্যান্ডের বিদেশী সিগারেট এর  আনুমানিক বাজার মূল্যে ২৮লাখ ৫০হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-ট্রাক চালক মোঃ জামাল (৩৮), চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিন ডেমসা, আশিকের পাড়া, এলাকার বাসিন্দা আবুল কাশেম, এর ছেলে। হেলপার মোঃ ইয়াসিন (৩১), চট্রগ্রাম জেলার
বাঁশখালী উপজেলার পালেগ্রাম এলাকার মৃত নুর নবী, এর ছেলে।বর্ণিত ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজুর বিষয়টি  প্রক্রিয়াধীন রয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit