মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে সশস্ত্র দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ‘প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘ’ কার্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও উপজেলা সৈনিক সেবা সংঘের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সরকারের সঞ্চালনায় দিবসটির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এ.কে.এম ফজলুল করিম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, কর্পোরাল আব্দুল আলী (সাকি) প্রমুখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর “ সশস্ত্র বাহিনী দিবস” পালন করা হয়। ১৯৭১ সালের ২১ নভেম্বরের এই দিনে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত ‘ বাংলাদেশ সশস্ত্র বাহিনী’ সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আক্রমনের সূচনা করে। আলোচনা শেষে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুস সামাদ।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit