বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার কাছাকাছি: পাকিস্তান

খাগড়াছড়ি আসনের আ,লীগের মনোনয়ন পএ সংগ্রহ করলেন. কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সোমবার (২০ নভেম্বর) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,। কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ এর সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, পার্বত্য  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  খোকনেশ্বর ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  মাঈনউদ্দিন,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও উপ দপ্তর সম্পাদক নুরুল আযম সহ জেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৪ সালে কুজেন্দ্র লাল ত্রিপুরা  খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের  নৌকার ব্যানারে মনোনয়ন সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায়  ২০১৮ সাল সহ  দুই বার নির্বাচিত হয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনের ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। দায়িত্ব পালন করেন। এবার ও তিনি খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে টানা তৃতীয় মেয়াদে নৌকা প্রতীক দিবেন। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিলে  তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেবেন বলেও জানান।
উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit