শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

মনিরামপুরে মৎস্যঘের নিয়ে সংঘর্ষ, আহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মৎস্যঘের নিয়ে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি রাজবংশি বিলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় থানায় মামলার প্রস্তুতি চলছিল।পুলিশ ও এলাকাবাসী জানায়, নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের তবিবুর রহমান গং ১৯৬৮ সালে পাঁচাকড়ি রাজবংশী বিলের সরকারি জলাকরের পাঁচ একর ৮০ শতক জমি বন্দোবস্ত নিয়ে মৎস্যচাষ করে আসছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তবিবুর রহমান ও তার লোকজন মৎস্যঘেরের চারপাশের বেড়িবাধ সংষ্কার করতে যান।

কিন্তু অভিযোগ রয়েছে এ সময় পার্শবর্তি অভয়নগর উপজেলার পায়রা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদারের নেতৃত্বে তার লোকজন এসে সংস্কারে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। তবিবুর রহমান অভিযোগ করেন কথাকাটাকাটির এক পর্যায়ে ফিরোজের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে পাঁচজন আহত হয়। আহতরা হলেন তবিবুর রহমান রুমু, মনির আক্তার, মিন্টু হোসেন, ইসমাইল হোসেন ও ইকবাল হোসেন। এর মধ্যে তবিবুর রহমান ও মনির আক্তারের অবস্থার আশংকাজনক। তবে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদার সংঘর্ষে নেতৃত্বের অভিযোগ অস্বীকার করে জানান, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেননা। তবে তিনি শুনেছেন সংঘর্ষে দুপক্ষের কয়েকজন আহত হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit