মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে। সেই আস্থা এখনো পুরোপুরি আসে নাই।

আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা অনেক আশা করেছিলাম, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে।’

জাপায় কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত
দলের। প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের। এটি আইপিওতে উল্লেখ আছে বলেও জানান তিনি।

কিউএনবি/বিপুল/২০.১১.২০২৩/ সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit