শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

চৌগাছায় এক পাগলী মা’ হবে, বাবা হবে না কেউ!

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অজ্ঞাত মানসিক ভারসম্যহীন ৩৬ সপ্তাহের গর্ভবতী এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, যে কোন সময় ওই নারীর সন্তান প্রসব হতে পারে। তবে এই সন্তানের বাবা কে এটা কেউ জানেনা। সোমবার (২০ নভেম্বার) এ ঘটনাটি চোখে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, মানসিক ভারসম্যহীন ওই নারী গত দুইদিন ধরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামে অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানান। পরে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ সন্তান সম্ভাবা ওই নারীকে উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা সরকারি মডেল হাসপাতালে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. আল ইমরান বলেন, নাম ও পরিচয়হীন মানসিক ভারস্যহীন ওই নারী বর্তমানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহারের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে তার সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার আরও বলেন, পরীক্ষার পর গাইনি চিকিৎসকরা ধারণা করছেন নারীটির আগেও বাচ্চা হয়েছে এবং সেটা নরমাল ডেলিভারিতে হয়েছে। সে কারণে এবারও ওই নারীর নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীকে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা ফলমূল কিনে পাঠিয়েছেন। তিনি প্রতিনিয়ত স্বাস্থ্য কর্মকর্তাদের মাধ্যমে নারীটির খোঁজ খবর নিচ্ছেন। আমরা সর্বক্ষণ ওই নারীকে দেখভাল করছি।আমাদের একজন মেডিকেল ছাত্রী তার রুমে সব সময় বসে ডিউটি করছে। আজ সোম বার তাকে এক ব্যাগ রক্ত ও একটি মাল্টভিটামিন ইনজেসন দেওয়া হয়েছে। তবে নারীটি মা হতে চললেও বাবা হবে না কেউ! বলে জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ পর্যন্ত অনেকেই বিভিন্ন মাধ্যমে ওই নারীর অনাগত সন্তানকে দত্তক নেয়ার আবেদন করেছেন। তবে আমরা চেষ্টা করছি ওই নারীর পরিবারকে খুঁজে বের করতে। অথবা এমন কোন সেল্টার হোমে রাখার চেষ্টা করা হচ্ছে যেখানে তার অনাগত সন্তানের সাথে ওই নারীকেও রাখা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা যদি কারও পরিচিত বা কেউ যদি ওই নারী বা তার পরিবারের সন্ধান পান তাহলে দ্রুত চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার ০১৭১৬৪৬৬৫৮৬ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

 

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit