মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

মির্জা ফখরুলের জামিন শুনানি দুপুরে, আশাবাদী আইনজীবীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হবে আজ। দুপুর আড়াইটায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এই শুনানি করবেন। ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপি সমর্থক আইনজীবীরা। ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি মহাসচিবের জামিন শুনানি আজ বেলা ২টার দিকে অনুষ্ঠিত হবে। মামলার মেরিট অনুযায়ী আশা করছি, মহাসচিব জামিন পাবেন।

হাকিম আদালত জামিন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দিলে গত ২ নভেম্বর জজ আদালতে তার জন্য এই জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ। সেদিন দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিএনপির কর্মসূচি বিভিন্ন জায়গা থেকে বাধা আসে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।

দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার। সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ফখরুলকে গ্রেফতার দেখানো হয় বিচারপতির বাসভবনে ভাঙচুর মামলায়। ফখরুল ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit