মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

এক পরীক্ষার্থীর জন্য ১৩ কর্মকর্তা-কর্মচারী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

ডেস্ক নিউজ : ১৩ কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে নিয়োজিত ছিলেন মাত্র একজন পরীক্ষার্থীর জন্য। ঘটনাটি শনিবার বরগুনার বেতাগী উপজেলায় ঘটে। ওই পরীক্ষার্থীর নাম নূর মোহাম্মদ অনিক।

মাদ্রাসা পড়ুয়া অনিক এসএসসি (ভোক)/দাখিল(ভোক) নবম শ্রেণি পরীক্ষার আরবি-১ বিষয়ে ‘বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ‘কেন্দ্র থেকে ওই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষাকেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থী হলেও পরীক্ষার কার্যক্রমে কোনো ধরনেরই ঘাটতি ছিল না।

জানা যায়, পরীক্ষার্থী অনিক উপজেলার রানীপুর গড়িয়াবুনিয়া এছাহাকিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

কক্ষ পরিদর্শক বলেন, ওই প্রতিষ্ঠানে এই একই বিষয়ে মাত্র তিনজন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে দুজনই অনুপস্থিত ছিল। পরে একজনকে দিয়েই পরীক্ষার কার্যক্রম শুরু হয়।

একজন পরীক্ষার্থীর দায়িত্বে যেসব কর্মকর্তা- কর্মচারী ছিলেন, তারা হলেন— পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি), একজন কক্ষ পরিদর্শকসহ একজন কেন্দ্র সচিব, একজন সহকারী কেন্দ্র সচিব, একজন হল সুপার, পুলিশ একজন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য তিনজন, অফিস ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত ছিলেন আরও তিনজন। এ ছাড়া বন্ধের দিনে পরীক্ষার খাতা ডাকযোগে পাঠাতে খোলা ছিল সংশ্লিষ্ট ডাকঘর। সেখানেও দায়িত্বে ছিলেন পোস্টমাস্টার ও একজন কর্মচারী।

পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, যেহেতু সরকারি দায়িত্ব, সুতরাং যথাযথভাবেই সবাইকে দায়িত্ব পালন করতেই হবে, এখানে পরীক্ষার্থী একজন সেটি মুখ্য নয়। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit