মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ায় ইউক্রেনের বড় ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত ক্রিমিয়া সেতু মার্কিন এজেন্ট হত্যার দায়ে দণ্ডিত মেক্সিকান মাদক সম্রাটের মৃত্যু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল শ্রমিক অসন্তোষে আজও গাজীপুর উত্তাল, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হচ্ছে, বন্দরে ২ নম্বর সংকেত সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ফুলবাড়ীর পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিন কে পিটিয়ে হত্যার আসামীদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ  আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

মানুষের মতো কল্পনা করতে পারে ইঁদুর!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  অবাক করা তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, মানুষের মতোই কল্পনা করতে পারে ইঁদুরেরাও। ভার্চুয়াল বাস্তব পরিবেশ তৈরি করে তাদের উপরে গবেষণা চালিয়ে দেখা যায়, অন্য সময়ের স্মৃতি, অভিজ্ঞতার কথা তারা মনে করতে পারছে। ভাবনা-চিন্তাও করতে পারছে।

ভার্জিনিয়ার হওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউটের জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাসের এক দল গবেষক এই পরীক্ষা করেন। ভার্চুয়াল বাস্তবতায় মস্তিষ্কের ক্রিয়াকলাপ মাপতে এক বিশেষ ধরনের যন্ত্র (ব্রেন মেশিন ইন্টারফেস) তৈরি করেছিলেন তারা। এর পর গবেষণাগারে ইঁদুরের ওপরে সেটি প্রয়োগ করা হয়। গবেষণায় দেখা যায় ইঁদুরেরাও মানুষের মত ভাবনা-চিন্তা করতে পারছে। যে পরিস্থিতি বা বাস্তবে তারা ওই মুহূর্তে নেই, তার কথাও ইঁদুরেরা ভাবতে পারছে। শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে ভার্চুয়াল বাস্তবে ভাবনা-চিন্তা করে ইঁদুরেরা কোনও বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতেও সক্ষম।

গবেষকেরা দেখেছেন, নতুন পরিবেশ ও ঘটনায় মানুষের মতো ইঁদুরের মস্তিষ্কেও উদ্দীপনা তৈরি হয়। ইঁদুরের মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ (যেখানে আমাদের স্থান, কাল সংক্রান্ত স্মৃতি ও তথ্য জমা থাকে) সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা পূর্ব অভিজ্ঞতা, স্মৃতি ও তথ্য থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit